রাজধানী ঢাকা
নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরলেন তারেক রহমান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরের বিভিন্ন সড়ক ও এলাকার পরিচ্ছন্নতা, সবুজায়ন, পানি নিষ্কাশনসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নতুনধারা বাংলাদেশের দিনব্যাপী পথসভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা করেছে রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। দলটির নেতারা চুক্তিটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে দাবি করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাতিল না হলে আরও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রবিবার রাতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১১টা ৩৬ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ ভবন কেঁপে ওঠায় অনেকেই দ্রুত ঘরবাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।